× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে ভুয়া নিয়োগপত্রের প্রতারণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৪ ১৭:২৯ পিএম

আপডেট : ১৫ মে ২০২৪ ১৮:২৭ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে ভুয়া নিয়োগপত্রের প্রতারণা

জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে ‘অফিস সহায়ক’ পদে নিয়োগের একটি ভুয়া নিয়োগপত্র এ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এতে ২৫/৪/২৪ তারিখের স্মারক নম্বর- ৩২.২০.০০.০০০০.১২০.৫০/৫২০ ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

বুধবার (১৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ভুয়া নিয়োগপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ‘জনপ্রশাসন বিভাগ’ নামে অভিহিত করা হয়েছে।

এ নিয়োগ পত্রের মাধ্যমে পাঁচজন ব্যক্তিকে ২২/০৫/২০২৪ তারিখে যোগদান করতে বলা হয়েছে। এ পত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদের নাম ব্যবহার করে মিথ্যা স্বাক্ষর করা হয়েছে। এতে তার পদবী ‘সিনিয়র সচিব’ এবং শাখার নাম ‘নিয়োগ ও পদায়ন শাখা’ উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ নামে কোনো শাখার অস্তিত্ব নেই।

এতে আরও বলা হয়, এ ভুয়া নিয়োগপত্রের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরনের কোনো নিয়োগপত্র জারি করা হয়নি। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে এ ভুয়া নিয়োগপত্র তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। তাই, এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা