× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ২১:৪৪ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ২৩:৫২ পিএম

মঙ্গলবার সকালে সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের শহীদ স্মৃতিস্তম্ভে এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। প্রবা ফটো

মঙ্গলবার সকালে সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের শহীদ স্মৃতিস্তম্ভে এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। প্রবা ফটো

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে ফায়ার সার্ভিস। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে বাহিনীটি। 

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের শহীদ স্মৃতিস্তম্ভে এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এ সময় পরিচালক, উপপরিচালকসহ সব স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে মিরপুর ট্রেনিং কমপ্লেক্স ও অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১টায় ট্রেনিং কমপ্লেক্সসহ সব বিভাগীয় অফিসে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা জাতির পিতা, মহান মুক্তিযুদ্ধ এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে আত্মাহুতি দেওয়া শহীদদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভায়, জাতির পিতার আদর্শ চর্চা এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করার জন্য তাগিদ দেওয়া হয়। বাদ আসর ফায়ার সার্ভিসের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা