× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোজার দ্বিতীয় দিনেও দূষিত বাতাসের কবলে ঢাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১০:৩০ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ১০:৩৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বায়ুদূষণে আজ শীর্ষে পাকিস্তানের লাহোর। তালিকায় ১৬২ স্কোর নিয়ে রাজধানী ঢাকার অবস্থান ৫ নম্বরে হলেও বায়ুমান অনুযায়ী তা অস্বাস্থ্যকর। বুধবার (১৩ মার্চ) দ্বিতীয় রোজার দিন সকাল ১০টা ১৫ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা লাহোরের স্কোর ২৯৭; অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এরপর ২১৪ স্কোর নিয়ে ভারতের দিল্লি। ১৮৮ ও ১৬৩ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু ও ভিয়েতনামের হ্যানয়।

স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুমান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে ধরা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা