× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিংগারিং লুকের নতুন শাখা এখন ধানমণ্ডিতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৭:১৪ পিএম

রাজধানীর ধানমণ্ডি এলাকায় লিংগারিং লুক দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়। প্রবা ফটো

রাজধানীর ধানমণ্ডি এলাকায় লিংগারিং লুক দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়। প্রবা ফটো

রূপ চর্চা ও সৌন্দর্য সেবার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান লিংগারিং লুক। প্রতিষ্ঠানটির ধারাবাহিক উন্নতির স্বাক্ষর হিসাবে সেবা গ্রহীতাদের কথা চিন্তা করে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে শুক্রবার (৮ মার্চ) রাজধানীর ধানমণ্ডি এলাকায় এর দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়। 

নিজেকে আরো আকর্ষনীয় ও সুন্দর করে উপস্থাপন করতে, সৌন্দর্য চর্চা নিয়ে মেয়েদের আগ্রহের যেন শেষ নেই! যুগের সাথে তাল মিলিয়ে আজকাল তরুণী  থেকে শুরু করে সব বয়সী নারীর মধ্যে অল্প হলেও সৌন্দর্য্য চর্চার প্রবণতা লক্ষণীয়। সেটাকে আরও একধাপ এগিয়ে নিলো লিংগারিং লুক প্রতিষ্ঠানটি তাদের নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে। 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফারজানা নিতু বলেন, একজন নারী হিসেবে "বিশ্ব নারী দিবস" এ এটা আমার আরেকটা অর্জন। নারীদের সৌন্দর্য সেবায় লিংগারিং লুক নতুন ভাবে যাত্রা শুরু করেছে ধানমণ্ডিতে। সৌন্দর্য চর্চায় সচেতন নারীদের দিক চিন্তা করেই মোহাম্মদপুরের পর ধানমণ্ডিতেও লিংগারিং লুক তাদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুক ইন্সটিটিউট এবং ম্যানলি লুক এর কর্নধার আসগর মিরন সহ অনেক জনপ্রিয় মডেল, ব্লগার, ইনফ্লুয়েন্সার। আগত অতিথিরাও প্রতিষ্ঠানটির আরও সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।

লিংগারিং লুক এর সম্মানিত গ্রাহকরা বিশ্বের প্রথম সারির ব্র্যান্ড পণ্যের মাধ্যমে পাবেন স্কিন, হেয়ার ও বডি কেয়ারের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। উদ্বোধনী উপলক্ষে গ্রাহকরা পেয়ে যাবেন সকল সেবার উপর ৫০% ডিসকাউন্ট। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা