× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানে ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১৯:৩৬ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৪ ১৯:৫৩ পিএম

ঢাকায় স্পেনের দূতাবাস। ছবি : সংগৃহীত

ঢাকায় স্পেনের দূতাবাস। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে ভবনের ছাদ থেকে পড়ে ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের এক কর্মকর্তা মারা গেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

রবিবার (৩ মার্চ) বেলা আড়াইটার দিকে গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর সড়কের ‘দক্ষিণা’ নামের একটি ছয় তলা ভবনে এ ঘটনা ঘটে।

ওই কর্মকর্তার নাম ইসমাইল সেরানো গিল। তিনি দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। 

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেলা আড়াইটার দিকে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তা ওই ভবনের ছাদ থেকে পড়ে যান। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।’ 

তিনি বলেন, ‘জানা গেছে, ইসমাইল সেরানো গিল মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে এর আগে তিনি ওই এলাকায় অনেকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ নিয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগও জানিয়েছিল। তবে অসুস্থতার কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ 

মরদেহ ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা