× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ কর্মকর্তার বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৭ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মগবাজার এলাকায় ১০ তলার ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম নামের এক নারী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আনোয়ারাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার শাহ বলেন, ‘আনোয়ারা বেগম মিরপুর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। ১৫ থেকে ১৬ মাস ধরে তিনি সেখানে কাজ করতেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে ১০ তলার ছাদে হাঁটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

১০ তলার ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে যাওয়ার বিষয়টি ওই বাসার সিসিটিভির ফুটেজ দেখে জানা গেছে বলেও জানান ওসি সুজিত কুমার শাহ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন এ পুলিশ কর্মকর্তা। 

নিহত আনোয়ারা বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর জেলার সৌহার্দ্য গ্রামে। তার বাবার নাম কামাল মিয়া। 

মিরপুর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বর্তমান বাসা মালিবাগের পকেট গেট এলাকায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা