× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত আসনে মনোনয়ন না পাওয়াদের ধৈর্য ধরার আহ্বান ওবায়দুল কাদেরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৪ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৩ পিএম

গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মনোনয়নপ্রক্রিয়া শেষ হওয়ার পর আমাদের অনেক কর্মী কষ্ট ও দুঃখ পেয়েছেন। আমাদের সামনে বিকল্প ছিল না, আমি তাদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভবিষ্যতে আমরা তাদের মূল্যায়নের সুযোগ দেব। সরকারের ও দলের বিভিন্ন পর্যায়ে চেষ্টা করব মূল্যায়নের। হতাশা-নিরাশা অনেকের মধ্যেই আছে। তবে রাজনীতিতে হতাশা ও নিরাশার কোনো স্থান নেই। রাজনীতি কমিটমেন্টের ব্যাপার, কমিটমেন্ট নিয়েই রাজনীতি করতে হয়। ঘাত-প্রতিঘাত, জেল-জুলুম রাজনীতির একটা অংশ। সবাইকে এ পর্যন্ত লড়াই করেই আসতে হয়েছে। আমি আমাদের নারী মনোনয়নপ্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘নারীসমাজের যে জাগরণ আমরা বিভিন্ন সভাসমাবেশে লক্ষ করি, নারীদের লাইনটা অতীতের তুলনায় অনেক বেশি। এমনকি সভাসমাবেশে উপস্থিতিও বেশি দেখা যায়। এটা তাদের কারও অবদান নয়, এটা আমাদের অর্থনীতিতে উইমেন এম্পাওয়ারমেন্ট। এটা আমাদের অর্থনীতির একটা পিলার।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা সংরক্ষিত আসনে এবার মনোনয়ন চেয়েছেন তারা অধিকাংশই নির্যাতিত, পরীক্ষিত। তারা ঢাকায় যেমন আন্দোলনের সময় ছিলেন, জেলায়-তৃণমূল পর্যায়ে তাদের অবদান অনেক বেশি। ১ হাজার ৫৫৩ জনের মধ্যে আমাদের বেছে নিতে হয়েছে মাত্র ৪৮ জনকে।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলামসহ ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা