× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমানের প্রতি শ্রদ্ধা জানাল উদীচী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ২২:০৪ পিএম

মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমানের প্রতি শ্রদ্ধা জানাল উদীচী

বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। সদ্যপ্রয়াত কৃষ্ণার প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে রাজাধানীর তোপখানা রোডে উদীচী চত্বরে স্মরণ সভার আয়োজন করে সংগঠনটি। 

স্মরণ সভায় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, যুব ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান ননী এবং কৃষ্ণা রহমানের পরিবারের সদস্যরা। সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। 

সভার শুরুতে দুটি সম্মেলন সঙ্গীত ও বৃন্দআবৃত্তি পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। কৃষ্ণা রহমানের দুই সন্তান সৈয়দা অনন্যা রহমান ও সৈয়দ অন্বেষা রহমান সঙ্গীত পরিবশেন করেন। আরও সঙ্গীত পরিবেশন করেন নজর উল ইসলাম, আবৃত্তি করেন শিখা সেন গুপ্তা।

স্মরণ সভায় বক্তারা বলেন, কৃষ্ণা রহমানের জীবন সংগ্রামের ইতিহাসে ভরা। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে যেসব মা-বোন সর্বশক্তি দিয়ে যুদ্ধ করেন, কৃষ্ণা রহমান তাদের একজন। বাগেরহাটের চিতলমারীতে স্থানীয় রাজাকারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে অংশ নিয়ে জয়লাভ করার মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে আছেন। কলকাতায় গিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে নারীদের আশ্রয় ও প্রশিক্ষণের জন্য গোবরা ক্যাম্পে কাজ করেন। মুক্তিযুদ্ধের পর দেশের সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন কৃষ্ণা।

কৃষ্ণা রহমানের জন্ম ১৯৫৪ সালে খুলনায়। গত ২৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা