প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৬ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৯:০৩ পিএম
পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অসহায়, দুস্থদের হাতে তুলে দেন সহায়তা। প্রবা ফটো
রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ‘হিজড়া’, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে বুধবার (২৭ ডিসেম্বর) সকালের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, ডিএমপি কমিশনারের স্ত্রী ডা. ওয়াজেব শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুর। এ ছাড়া, অনুষ্ঠান ব্যবস্হাপনায় ছিলো পুনাক প্রশাসন এবং সমাজকল্যাণ দপ্তর।
অনুষ্ঠানে পুনাক ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক সারা বছর বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ মানুষকে সহায়তা প্রদান করে আসছে। এবারই প্রথম হিজড়া জনগোষ্ঠীকে পুনাকের এ সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি হিজড়া সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে পুনাক সভানেত্রী প্রতিবন্ধী, দুস্থ, অসহায়, হিজড়া ও শীতার্তদের হাতে শীতবস্ত্র ও সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে ২৫০ জনকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।