× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ২০:৩১ পিএম

 পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে এক আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সেবা ও প্রচার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। স্বাগত বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু। 

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নিপোর্টের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন,পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে এবং সেবাকেন্দ্র থেকে ২৪/৭ স্বাভাবিক প্রসবসেবা দিতে প্রতিটি উপজেলার একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মডেল কেন্দ্রগুলোকে সঠিকভাবে কার্যকর করতে হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা-৩ অর্জনে তথা মাতৃ ও শিশু মৃত্যু রোধে সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করবে। সবাইকে সেবা ও প্রচার সপ্তাহ সফলভাবে উদযাপন করার আহ্বান জানাই।

অনুষ্ঠান শেষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা