× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টিতে ভিজে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৩ এএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ১১:৩৫ এএম

বৃষ্টিতে ভিজে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল করেছেন নেতাকর্মীরা। প্রবা ফটো

বৃষ্টিতে ভিজে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল করেছেন নেতাকর্মীরা। প্রবা ফটো

সরকারের পদত্যাগ, তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে এবং বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির  দাবিতে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে  রাজধানীর শাহজাহানপুরে বৃষ্টিতে ভিজে মিছিল ও পিকেটিং করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহজাহানপুর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পীরজঙ্গী মাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় বিএনপি নেতা আশফাকুল ইসলাম মনু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, রাফিজুল হাই রাফিজ, মাহমুদ আলম সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, তন্বী মল্লিক, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, সাদেক মিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, কেন্দ্রীয় মহিলা দলের সহসম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, নিপা, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহসভাপতি মুন্নী ইসলাম, জাবি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ূন হাবিব হিরণ, প্যাব সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, খন্দকার আশরাফুল আসাদ, আবদুর রব সিয়াম, ফজলে রাব্বি, অর্ক, আরিফ, যুবদল দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, জাসাস বাড্ডা থানার জিএস আরিফ হোসেন, বরিশালের আগৈলঝড়া উপজেলার যুগ্ম আহ্বায়ক এসেন্ট, আমজাদ হোসাইন (সদস্য সচিব, ১৫ নম্বর ওয়ার্ড, ধানমন্ডি থানা যুবদল), মাসুদ রানা বাওয়ানী (যুগ্ম আহ্বায়ক, ডেমরা থানা ছাত্রদল), মো. ফয়সাল হোসেন (সিনিয়র সহসভাপতি, জসীম শেখ (যুগ্ম সাধারণ সম্পাদক, ৬২ নম্বর ওয়ার্ড যুবদল), ইমন (সদস্য সচিব, আলাওল হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল), বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান, শরিফুল শাওন, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয়, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান, ছাত্রদল কর্মী মো. রাসেল, মো. নাসির মিজি,

মো. রাকিব হোসেন, মো. শামীম, মো. ইকবাল জিসান, ফরহাদ, মহসিন, জুনায়েদ, রাজ্জাক ও মাসুম বিল্লাহসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা