প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ১০:৫৩ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ১০:৫৫ এএম
রাজধানীর কদমতলী এলাকার একটি স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- মাজহারুল ইসলাম, আজহারুল ইসলাম, রবিউল ও শাহ আলম।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কদমতলী থেকে দগ্ধ অবস্থায় চার শ্রমিক আমাদের জরুরি বিভাগে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তাদের মধ্যে মাজহারুল ১ শতাংশ দগ্ধ হয়েছেন। আজহারুল ও রবিউল যথাক্রমে ৮ ও ২৬ শতাংশ দগ্ধ হয়েছেন। আর শাহ আলম আহত হয়েছেন। তাদের চারজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।