× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাশকতা রোধে ছদ্মবেশে কাজ করছে র‍্যাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম

সংবাদ সম্মেলনে কথা বলছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ফাইল ফটো

সংবাদ সম্মেলনে কথা বলছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ফাইল ফটো

র‍্যাব সদস্যরা যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্থানে যাত্রীর ছদ্মবেশে কাজ করছেন বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, আগামীতেও হরতাল-অবরোধে নাশকতা প্রতিরোধে র‌্যাবের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি কয়েকজনকে গ্রেপ্তারের খবর জানিয়ে বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকাসহ বিভিন্ন মহাসড়কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ করে কতিপয় দুস্কৃতকারী ও সন্ত্রাসী। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহনসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ, হামলা ভাংচুরসহ বিভিন্ন ধরনের নাশকতা ও সহিংসতা চালায়। এসব ঘটনার ভিডিও ফুটেজ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। র‌্যাব এ নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে কক্সবাজারে অভিযান চালিয়ে এসব নাশকতার অন্যতম হোতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু তালেব মাসুম ও তার ঘনিষ্ঠ সহযোগী নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গত ২৯ অক্টোবর অবরোধের শুরুর দিন চারটি গাড়ি ভাঙচুর করেন মাসুম। তার বিরুদ্ধে প্রায় ১৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা মূলত নাশকতা ও সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ দেশে অরাজক পরিবশ তৈরি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার অপচেষ্টা চালাচ্ছিলেন।

সংবাদ সম্মেলনে এই র‌্যাব কর্মকর্তা বলেন, অবরোধ শুরুর সময় থেকে এ পর্যন্ত যাত্রীবাহী, পণ্যবাহী যানবাহান ও তেলবাহী লরি মিলিয়ে ১৭ হাজারের বেশি গাড়িকে স্কট দিয়েছে র‌্যাব। ২০০-এর বেশি কনভয়কে স্কট দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা এটা করছি যাতে অর্থনৈতিক চেইনটা ঠিক থাকে।’

তিনি বলেন, ‘হামলা প্রতিরোধে র‍্যাব সদস্যরা বিভিন্ন জায়গায় ছদ্মবেশে অবস্থান করছে। গণপরিবহনে যাত্রীবেশে অবস্থান করছে। এক্ষেত্রে আমাদের সফলতা রয়েছে। আমরা বেশ কয়েকজনকে নাশকতার সময় হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ছদ্মবেশে বিভিন্ন স্থানে অবস্থান, সাদা পোশাকে ও যাত্রীবেশে গণপরিবহনে অবস্থানের র‍্যাবের এই কার্যক্রম চলমান থাকবে। এছাড়া আমরা হামলার জায়গাগুলো শনাক্ত করছি। বাসমালিকদের সঙ্গে বসছি। যারা যে সহায়তা চায় দিচ্ছি। ফলে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ কমেছে। বাসমালিকদের অনুরোধ করব যাতে নির্জন স্থানে যানবাহন না রাখে। তাহলে গাড়িতে অগ্নিসংযোগ দুরূহ হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা