× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুক রিভিউ প্রতিযোগিতার সমাপনীতে বক্তারা

অসংখ্য জীবন জানার মধ্য দিয়ে গড়ে ওঠে সম্প্রীতি, মানবিকতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ২০:৪৩ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ২২:০৯ পিএম

বুক রিভিউ প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান। প্রবা ফটো

বুক রিভিউ প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান। প্রবা ফটো

এক জীবনের বাইরেও যে অসংখ্য জীবন আছে, চেনা জগতের বাইরেও আছে অচেনা জগৎ- তা জানার অবারিত সুযোগ তৈরি করে বই। এভাবে অসংখ্য জীবন জানার মধ্য দিয়ে মানুষের মনে গড়ে ওঠে সম্প্রীতি, পরমতসহিষ্ণুতা আর মানবিকতাবোধ।

অস্থির আর ক্ষয়িষ্ণু এই সময়ে যার প্রয়োজনীয়তা আমাদের জাতীয় জীবনে অনস্বীকার্য। ফলে সকল স্তরে বই পড়ার অভ্যাস বৃদ্ধির কোনো বিকল্প নেই।

দেশের শীর্ষস্থানীয় দুই প্রকাশনা সংস্থা অন্বেষা এবং শিখা আয়োজিত এক বুক রিভিউ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের অতিথিরা এসব কথা বলেন। 

গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন গণগ্রন্থাগার অধিদপ্তেরর মহাপরিচালক আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক এবং কানাডার সিবিসি টেলিভিশনের অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান। 

বই পড়ুন ল্যাপটপ জিতুন শিরোনামের এই আয়োজনের সমাপনীতে আরও বক্তব্য দেন লেখক চঞ্চল শাহরিয়ার, রাসেল রায়হান, কিঙ্কর আহসান, সাংবাদিক মোহাম্মদ আবুবকর সিদ্দিক, অন্বেষার প্রকাশক শাহাদাত হোসেন, শিখার প্রকাশক কাজী নাফিস, অনলাইনে বই পড়ুয়াদের সংগঠন বইবৃক্ষের প্রতিষ্ঠাতা রমজান আলী ইমন, ইমরানের গল্পকথা গ্রুপের প্রতিষ্ঠাতা আরাফাত আহমেদ রিফাত প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা