প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৯:৪৮ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ২২:৪৬ পিএম
রাজধানীর নিউমার্কেট এলাকায় আগুন দেওয়া হয় একটি বাসে। প্রবা প্রতিবেদন
রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়দাবাদের জনপদের মোড়ে বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন জানান, নিউমার্কেটের সামনে মিরপুর সুপার লিঙ্ক পরিবহনের বাসে আগুন দেওয়ার খবরে দুটি ইউনিট সেখানে রওনা দেয়। যাওয়ার আগেই পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রায় একই সময়ে এলিফ্যান্ট রোড ও সায়দাবাদ থেকে বাসে আগুন দেওয়ার খবর তারা পেয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টা থেকে ২ নভেম্বর বৃহস্পতিবার রাত ৬টা (৩ দিন) পর্যন্ত মোট ৩৪টি যানে আগুন দেওয়ার খবর তারা পেয়েছে।