× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে আন্দোলনে নিখোঁজ দাবি করা সেই পোশাকশ্রমিক উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৩:৪০ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৪:২৫ পিএম

জোসনা বেগমকে রাজধানীর পল্লবী থেকে উদ্ধার। প্রবা ফটো

জোসনা বেগমকে রাজধানীর পল্লবী থেকে উদ্ধার। প্রবা ফটো

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে নিখোঁজ দাবি করা সেই জোসনা বেগমকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব। তাকে খুন করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছিল।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে র‍্যাবে-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বুধবার রাতে পল্লবীর কালশীতে একটা বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব বলে, গত ৩১ অক্টোবর ঢাকা মহানগরীর মিরপুরের একটি গার্মেন্টসে সংঘর্ষে জোসনা নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন বলে গুজব ছড়ায়। হত্যা ও গুজবকে ঘিরে গত ১ নভেম্বর গার্মেন্টস কর্মীদের আন্দোলন দিনভর অব্যাহত থাকে। র‍্যাব-৪ এর সদস্যরা আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আলোচনা করে জানতে পারে, জোসনা বেগমকে হত্যা করে তার লাশ গুম করে ফেলা হয়েছে। এরই ধারাবাহিকাতায় র‍্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারী এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

পরে গত ১ নভেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ পল্লবীর কালশী এলাকার একটি বাসা থেকে জোসনা বেগমকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা