× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১৩:৩৩ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২২ ১৩:৫৫ পিএম

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম আগামী ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন। বুধবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন। 

মোহা. শফিকুল ইসলাম ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

এর আগে গত বছরের ২১ অক্টোবর শফিকুল ইসলামকে চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে তা বাতিল করা হয়।

পরবর্তীতে অক্টোবরের ২৮ তারিখে এক বছরের জন্য তাকে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। 

চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপনে ৩০ অক্টোবর, ২০২১ থেকে বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগের কথা উল্লেখ করা হয়।

শফিকুল ইসলামকে গতবছরের ১৮ অক্টোবর গ্রেড-১ পদে পদোন্নতি দেয় সরকার। 

প্রবা/জিজি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা