× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কামরাঙ্গীরচরে মাদক কারবারিকে গুলি করে হত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ২১:৫০ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ২২:২৩ পিএম

কামরাঙ্গীরচরে মাদক কারবারিকে গুলি করে হত্যা

রাজধানীর কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় রমজান ওরফে পেটকাটা রমজান নামের এক মাদক কারবারিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (অপারেশন) একরামুল হক জানান, রমজান লালবাগের স্থানীয়। তবে মুসলিমবাগের একটি বাসায় তিনি সাবলেট হিসেবে একাই ভাড়া থাকতেন। ওই বাসার সামনেই তাকে গুলি করা হয়। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। চকবাজার থানায় তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। আর কোনো মামলা রয়েছে কি না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে রমজানের বোন পারভীনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা