× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে দুই বাসের চাপায় নিহত ১

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ১৬:৩০ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ১৭:১১ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে দুই বাসের চাপায় মোহাম্মদ রিফাত নামে ১৬ বছর বয়সী এক গাড়ির মিস্ত্রি  নিহত হয়েছেন। রিফাত কিশোরগঞ্জের সদর উপজেলার মো. কাজল মিয়ার ছেলে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মামা মনজেল মিয়া বলেন, আমার ভাগনে গাড়ির মিস্ত্রি। ১৫ (অক্টোবর) সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গাড়ির কাজ করার সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রবা/আরএম/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা