× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা সংক্রান্ত আলোচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৭:০৯ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ২১:৫৭ পিএম

প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও এয়ার ভাইস মার্শাল আশিষ ভোহরা। ছবি : সংগৃহীত

প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও এয়ার ভাইস মার্শাল আশিষ ভোহরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা সংক্রান্ত আলোচনা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এ আলোচনা হয়। এটি দুদেশের মধ্যে তৃতীয় টিআরআই সার্ভিস স্টাফ টক (টিএসএসটি)।

২০১৯ সালে প্রথম টিএসএসটি বাংলাদেশে ও ২০২২ সালে দ্বিতীয় টিএসএসটি ভারতে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এই সংলাপে হয়েছে।

উভয় দেশের মধ্যে পারস্পারিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সামরিক বিষয়সমূহ সংক্রান্ত আলোচনা করা হয়। বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং ভারতের পক্ষে এয়ার ভাইস মার্শাল আশিষ ভোহরা প্রতিনিধিদলের দেন। 

বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে তৈরী হয়। উভয় দেশের এই সম্পর্ক বহুমাত্রিক, বহুমুখী এবং সর্বদা বিকাশমান। এ ছাড়াও রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে এ দুই দেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে সামরিক ও নিরাপত্তা বিষয়ক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অগ্রগতি হয়েছে। এই অগ্রগতি পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। 

বাংলাদেশ ও ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার সম্পর্ক অত্যন্ত নিবিড়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণে সহযোগিতা প্রদানের জন্য ভারতের ক্রমাগত সহায়তা অত্যন্ত সুস্পষ্ট। প্রতিবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক সদস্য ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহন করে। একইভাবে ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরাও বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। দুই দেশের সশস্ত্র বাহিনী বিভিন্ন পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সঙ্গে কাজ করে আসছে।

পরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান এয়ার ভাইস মার্শাল আশিষ ভোহরা সৌজন্য সাক্ষাত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা