× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএমপি সদস্যদের পেশাদারত্ব সর্বমহলে প্রশংসিত: আইজিপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ২২:৩০ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ০০:০৪ এএম

রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রবা ফটো

রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রবা ফটো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে সাহসিকতা, ধৈর্য ও পেশাদারত্বের যে পরিচয় দিয়েছেন তা সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২৮ আগস্ট) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (এলঅ্যান্ডএএ) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় ডিএমপির কনস্টেবল থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত প্রায় এক হাজার সদস্য উপস্থিত ছিলেন। 

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘কোনো পুলিশ সদস্য আইনানুগ দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসার প্রয়োজন হলে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে। ডিএমপির যে সব সদস্য বীরত্বের সঙ্গে, ধৈর্যের সঙ্গে পেশাদারত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দায়িত্ব পালনকালে সাহসিকতার এ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত রাখতে হবে।’

তিনি বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যরা আগামী দিনেও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। আপনারা যেভাবে বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তা ভবিষ্যতেও দেশ ও জাতি দেখতে চায়।’

সভায় পুলিশ কর্মকর্তারা ও সদস্যরা তাদের বিভিন্ন প্রস্তাবনা আইজিপির সামনে তুলে ধরেন। আইজিপি ধৈর্য ধরে তাদের কথা শোনেন এবং কিছু বিষয়ের তাৎক্ষণিক সমাধান দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা