প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২২ ১১:৪৯ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১৪:১২ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর খিলক্ষেতে প্রাইভেটকারের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী ও শিশু সন্তান।
খিলক্ষেত থানার বিশ্বরোড এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বাবুর গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি পরিবার নিয়ে কুড়িল এলাকায় থাকতেন।
খিলক্ষেত থানার এসআই মো. হাবিব প্রতিদিনের বাংলাদেশকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে খিলক্ষেত এলাকায় রাস্তার পাশ দিয়ে স্ত্রী সুমি ও ছেলে শুভকে নিয়ে হাঁটছিলেন বাবু। এ সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে বাবুর মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার স্ত্রী ও সন্তান হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাইভেটকারটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এসআই।
প্রবা/রাই/জেও