× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি যুবলীগের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ২০:১৫ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ২০:৩১ পিএম

সমাবেশে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তরের নেতারা। প্রবা ফটো

সমাবেশে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তরের নেতারা। প্রবা ফটো

জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও মানবাধিকার লঙ্ঘনকারী দাবি করে তার মরণোত্তর বিচার এবং ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যুবলীগ।

বুধবার (২ আগস্ট) বিকালে ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ ও বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

ফার্মগেটের সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, মো. হাবিবুর রহমান পবন, তাজ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য প্রযুক্তি ও আইটি বিষয়ক সম্পাদক সামছুল আলম অনিকসহ অন্য নেতারা।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল বলেন, হত্যা, সন্ত্রাস, খুন ও গুমের জনক জিয়ার পুত্র ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড, পলাতক আসামি, ১০ ট্রাক অস্ত্রের হোতা, দেশে জঙ্গি সৃষ্টির নায়ক তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। ৭৫’র মাস্টারমাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চায় যুবলীগ।

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা বলেন, দেশের অর্থ বিদেশে পাচারকারী তারেক জিয়া বিদেশে বসে বিলাসী জীবন যাপন করছে। তার কোনো ব্যবসা নেই, তাহলে তার এই আয়ের উৎস কোথায়? তারেক জিয়া বিদেশে বসে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ ধ্বংসের পাঁয়তারা করছে। তারেক আর ফখরুলের হুংকারের জবাব দেওয়ার জন্য অন্য কোনো সংগঠন লাগবে না। যুবলীগ একাই যথেষ্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা