× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২ ১১:২০ এএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২২ ১১:২৯ এএম

গ্রেপ্তার। ফাইল ফটো

গ্রেপ্তার। ফাইল ফটো

রাজধানীর মাতুয়াইল থেকে ৩টি চোরাই অটোরিকশাসহ চোরচক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন সোহেল গাজী এবং তার দুই সহকারী মাহাবুব তালুকদার ও মো. শামীম।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ ভোররাতে মাতুয়াইলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ রিকশা চোরচক্রের হোতা সোহেল গাজী ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এরা দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। তাদের কারণে বহু গরিব ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রবা/এইচকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা