প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৫:২৮ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৫:৫৭ পিএম
এডিস মশার লার্ভা ধ্বংসের অভিযানের প্রথম দিনেই প্রায় ১৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ জুলাই) ডিএনসিসির ১০টি অঞ্চলে অভিযান চালায় সংস্থাটি। অভিযানে বিভিন্ন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ১৭ মামলায় মোট ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে সকালে গুলশান-২-এর নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু করেন মেয়র মো. আতিকুল ইসলাম। তার উপস্থিতিতে শনিবার সকালে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অন্যান্য এলাকায় আরও ৯ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।