× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তার বিরুদ্ধে সেন্ট্রাল হাসপাতালের মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ২১:৪৫ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৩ ২২:০৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মানহানিকর মন্তব্যের অভিযোগে ৫০০ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে মানিস্যুট মামলা করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে সেন্ট্রাল হাসপাতালের সচিব দিদারুল ইসলাম পারভেজ বাদী হয়ে এ মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ’সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। এ মামলার কোর্ট ফি বাবদ আইন অনুযায়ী সর্বোচ্চ ফি জমা দেওয়া হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সংযুক্তা সাহার বিরুদ্ধে সমন জারি করেছেন। ২৫ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।’

তিনি আরও বলেন, ’২২ জুন বক্তব্য প্রত্যাহার চেয়ে সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিস পাঠানো হয়। লিগ্যাল নোটিসে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্তা সাহা। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন, হাসপাতাল তার কাছ থেকে কোনো সম্মতি নেয়নি এবং প্রশ্ন তোলেন যে অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কীভাবে এ ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ণ করছে।’

গত ৯ জুন রাতে মাহবুবা আক্তারের অস্ত্রোপচার করা হয়। তার নবজাতক সন্তান মারা যায় ১০ জুন বিকালে। পরবর্তীতে মাহবুবা আক্তারের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন মারা যান মাহবুবা আক্তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা