× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরুচোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, গরু উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১৭:০৬ পিএম

চোর চক্রের আট সদস্য। প্রবা ফটো

চোর চক্রের আট সদস্য। প্রবা ফটো

রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২১ জুন) দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভার আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই গরু ও গরু বহনকারী একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকার দোহার থানার পুষ্পখালী এলাকার রমজান শেখ কালু, ঢাকার সাভার মডেল থানার ঝাউচর এলাকার মো. খোকন, সিরাজগঞ্জের কাজীপুর থানার রোহাবাড়ী এলাকার শফিকুল, একই জেলার সদর থানার মহিষামোড়া এলাকার আনোয়ার হোসেন, উল্লাপাড়া থানার পারকুলগয়টা এলাকার মোমিনুল, রংপুরের কোতয়ালী রামজীবন এলাকার মোক্তার হোসেন, সিরাজগঞ্জের রামেশ্বরগাতী এলাকার মো. ইব্রাহিম শেখ ও নওঁগার আত্রাই থানার মো. গাজী।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ঈদুল আজহাকে সামনে রেখে একাধিক গরু চোরচক্র ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুন নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের কাঠালীঘাটা এলাকা থেকে চোর চক্র ২টি ষাঁড় ও ১টি গাভী চুরি করে নিয়ে যায়। 

এ ঘটনায় মামলা হলে গরু চোর চক্রকে গ্রেপ্তারে কাজ শুরু করে ঢাকা জেলা পুলিশ। পরে মঙ্গলবার রাতে সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোমিনুল, রমজান শেখ কালু ও খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাভারের ঝাউচর ট্যানারী এলাকা থেকে চোরায়ের ৩টি গরু উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ জুন মধ্যরাতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে গরুচোর চক্রের সক্রিয় সদস্য আনোয়ার হোসেন, মোক্তার হোসেন, ইব্রাহিম শেখ ও মো. গাজীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। চোর চক্রের সঙ্গে কারা জড়িত আছে, বিষয় তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা