× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপত্তায় যা যা করবে নৌ পুলিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১৯:১৫ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ১৯:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌ পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে নৌ পুলিশ প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। কোনো নৌযান যেন প্রতিযোগিতামূলকভাবে অতিরিক্তি যাত্রী বোঝাই করে বেশি গতিতে না চালায় সেদিকে নজর দিতে হবে।পবিত্র ঈদে নৌ যাত্রীদের নিরাপত্তা দিতে নৌ পুলিশ সব নৌ ঘাট, নৌ টার্মিনালে দায়িত্ব পালন করবে।’ 

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে নৌ সদর দপ্তরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এক সভায় তিনি এ কথা বলেন। 

মতবিনিময় সভায় জানানো হয়, লঞ্চে অতিরিক্ত যাত্রী, ছোট ও ত্রুটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহনে বিরত থাকা, যাত্রীর সংখ্যার আনুপাতিক হারে লাইফ জ্যাকেট, বয়া প্রভৃতির ব্যবস্থা রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, সূর্যাস্তের পর বালুবাহী বাল্কহেড ও স্পিড বোট চলাচল বন্ধ রাখা, সরকারের নির্ধারিত সময়ে বালুবাহী বাল্ক হেড চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা, চাঁদাবাজি, চুরিসহ যেকোনো হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নৌযান চলাচলের পথে মাছ শিকারের জন্য জাল বিছানো প্রতিরোধ করা, বৈধ কাগজপত্র বিহীন কোনো নৌযান না চালানো, ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনাল ব্যতীত নদীর যেকোনো জায়গায় অন্য কোনো ছোট নৌযান হতে যাত্রী উঠানো বা নামানো বন্ধ নিশ্চিত করা, নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

শফিকুল ইসলাম বলেন, ‘নদীতে নৌযানসমূহ সঠিকভাবে নোঙ্গর করে না রাখা নৌ দুর্ঘটনার অন্যতম একটি কারণ। তাই সুশৃঙ্খলভাবে নোঙ্গর করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া কোরবানির গরুসহ অন্যান্য পণ্যবাহী নৌপথে কোনো প্রকার হয়রানির শিকার যেন না হয়; সেদিকে নৌ পুলিশের বিশেষ নজরদারি থাকবে।’

তিনি বলেন, ‘নৌ পথে যেকোন সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর-০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে নৌ পুলিশকে অবগত করলে নৌ পুলিশ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

নৌ পুলিশ প্রধান মো. শফিকুল ইসলাম সভাপতিত্বে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে নৌপথে আইনশৃঙ্খলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মতবিনিময় সভায় নৌ পুলিশের ১৪২টি থানার কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। নৌযান ও নৌপথ সংক্রান্ত সব সরকারি বেসরকারী সংস্থা ,সেবা প্রত্যাশী জনগণ ও নৌ পুলিশসহ সবাই একসঙ্গে কাজ করলে দুর্ঘটনা মুক্ত ও নিরাপদ ঈদ যাত্রা সম্ভব হবে বলে সভা থেকে আশাবাদ ব্যক্ত করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা