× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে গাড়িচালক নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৬:০৬ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১৭:০৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. দুলাল নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। বুধবার (৭ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি বর্তমানে হাতিরপুলের একটি মেসে থাকতেন।

নিহতের ভাগনে তরিকুল ইসলাম জানান, ‘আমার মামা নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন নামে একটি বিদ্যুৎ কোম্পানির গাড়িচালক। তিনি তেজগাঁও রেলক্রসিং এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন। আমরা খবর পেয়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা