× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাখালীতে নির্মাণাধীন উড়ালসেতুর রড পড়ে অজ্ঞাতপরিচয় কিশোর নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১৪:২৪ পিএম

মহাখালীতে নির্মাণাধীন উড়ালসেতুর রড পড়ে অজ্ঞাতপরিচয় কিশোর নিহত

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির পাশে নির্মাণাধীন উড়ালসেতু থেকে রড পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোর নিহত হয়েছে। 

সোমবার (২৯ মে) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় ইমন নামের এক পথচারী ওই কিশোরকে উদ্ধার করে পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেV জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১টার দিকে মারা যান বলে জানান চিকিৎসক। 

কিশোরকে হাসপাতালে নেওয়া ইমন জানান, মহাখালী ব্রিটিশ টোব্যাকোর পাশে নির্মাণাধীন উড়ালসেতুতে কাজ চলছিল। হঠাৎ একটি রড নিচে পথচারী ওই কিশোরের মাথার ওপরে পড়ে গেঁথে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান তিনি। 

ইমন বলেন, ওই কিশোরটির বয়স আনুমানিক ১০ বছর হবে। তার পরনে ছিল ডিপ ব্লু রঙের একটি ফুলহাতা গেঞ্জি ও খয়েরি রঙের জিন্সের প্যান্ট। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। 

তিনি আরও  জানান, নিহত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

গত বছরের ১৫ আগস্ট রাজধানীর উত্তরার জসীমউদদীন এলাকায় বিআরটি প্রকল্পের কাজ করার সময় একটি ক্রেন থেকে গার্ডার পড়ে পাঁচজনের প্রাণহানি ঘটেছিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা