× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার নৌ-বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ২২:৩১ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১১:১৪ এএম

কোরিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লি জাং-হো বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রবা ফটো

কোরিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লি জাং-হো বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রবা ফটো

বাংলাদেশে সফররত কোরিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লি জাং-হো বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (২৮ মে) বনানীর নৌ-সদর দপ্তরে মিলিত হন তারা।

লি জাং-হো নৌসদরে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌজন্য সাক্ষাতের আগে সকালে কোরিয়ার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ সফরের জন্য কোরিয়ার নৌ-প্রধানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তারা দুই দেশের নৌ-সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া সফরকালে তিনি সেনা ও বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

সফর শেষে কোরিয়ার নৌবাহিনী প্রধান আজ ঢাকা ত্যাগ করবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা