× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মহত্যার চেষ্টায় মা, ঢাকা থেকে ৯৯৯ ফোনে বাঁচালেন ছেলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৫:৪০ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৭:০৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর মিরপুর থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ছেলের দেওয়া তথ্যে রাজশাহীতে আত্মহত্যার চেষ্টারত এক মাকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান কলার।

আনোয়ার সাত্তার বলেন, রাজধানীর মিরপুর থেকে ২৪ বছর বয়সি এক তরুণ জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে জানান, রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় তার মা আত্মহত্যার চেষ্টা করছেন। বারবার কল দিলেও তার মা আর ফোন ধরছেন না। তাই দ্রুত তার মাকে উদ্ধারের অনুরোধ জানান। 

‘৯৯৯ কলটেকার কনস্টেবল সৌমিত মৈত্র কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে চন্দ্রিমা থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ ডিসপাচারের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধারের তথ্য নিতে থাকেন।’ 

চন্দ্রিমা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ওই বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ দরজা ধাক্কা-ধাক্কির পর কলারের মা নিজেই দরজা খুলে দিয়ে অজ্ঞান হয়ে যান বলে জানিয়েছেন ওই পুলিশ সদস্য। 

তিনি জানান, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। সৌভাগ্যক্রমে ঝুলন্ত অবস্থায় ওড়না খুলে তিনি নিচে পড়ে যান। ঠিক সেই সময় চন্দ্রিমা থানার পুলিশ গিয়ে উপস্থিত হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চন্দ্রিমা থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই লুৎফর রহমান ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার নারীর বয়স আনুমানিক ৪৭ বছর। 

জানা গেছে, ২০১৭ সালে স্বামী হারানো ওই নারীকে প্রেমঘটিত সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে লাঞ্ছিত করা হয়। তাই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই নারীর ছেলে জানান, তার মা এখন সুস্থ হয়ে উঠেছেন। বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া হবে। মাকে বাড়িতে নিয়ে যাবেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা