× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর মোহাম্মদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৩ ২২:৩৯ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১২:৫৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর পুলপার এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম মো. সাব্বির আহমেদ। সে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জিগাতলা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহতের বড় ভাই মোকসেদুল ইসলাম বলেন, ‘ছোট ভাইকে মাদ্রাসায় ভর্তি করার জন্য গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসি ঈদের পরে। আজ মোহাম্মদপুর পুলপার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা