× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জরায়ু ‍মুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে পুনাকের কর্মশালা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৮:৫৫ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১৯:৩৫ পিএম

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন এক অথিতি। প্রবা ফটো

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন এক অথিতি। প্রবা ফটো

বাংলাদেশ পুলিশ নারীকল্যাণ সমিতি (পুনাক) ও ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইনসেপ্টা জরায়ু ‍মুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে। শনিবার (৬ মে) বিকালে রাজধানীর রমনায় পুনাক ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রওশন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন ডা. রেহেনা আক্তার। সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা আমিন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. শাহানাজ কুতুবী, ইনসেপ্টার সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা অনন্যা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. রওশন আরা বেগম বলেন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধ করা যায়। তিনি এক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী প্রান্তিক এলাকায় কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন এ সংক্রান্ত সেবা দেওয়ার জন্য।

ইপিআই কর্মসূচির মাধ্যমে জরায়ু মুখ ক্যানসারের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ডা. রেহেনা আক্তার বলেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্তন ও জরায়ু মুখ ক্যানসার শতভাগ নিরাময়যোগ্য। এ ধরনের ক্যানসারের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের অনুরোধ জানান তিনি।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, স্তন ও জরায়ু মুখ ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ক্যানসার প্রতিরোধে সচেতন হওয়ার জরুরি। পরবর্তীতে পুলিশ পরিবারের সদস্যদের নিয়ে ব্যাপক পরিসরে এ ধরনের সেমিনার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় পুনাকের সদস্য ও ইনসেপ্টার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা