× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৭:৩৪ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৯:০৩ পিএম

বুধবার বিকেলে গার্মেন্টস শ্রমিকদের অবরোধের কারণে উত্তরা থেকে টঙ্গি- বনানী ও বাড্ডা থেকে উত্তরা পর্যন্ত ব্যাপক যানজট তৈরি হয়। প্রবা ফটো

বুধবার বিকেলে গার্মেন্টস শ্রমিকদের অবরোধের কারণে উত্তরা থেকে টঙ্গি- বনানী ও বাড্ডা থেকে উত্তরা পর্যন্ত ব্যাপক যানজট তৈরি হয়। প্রবা ফটো

রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে এয়ারপোর্ট-গাজীপুর সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (২৯ মার্চ) বিকাল সোয়া ৩টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইন্ট্রাকো নামে একটি কারখানার তিন শতাধিক কর্মী। এতে উত্তরা থেকে টঙ্গি- বনানী ও বাড্ডা থেকে উত্তরা পর্যন্ত ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশের আশ্বাসে বিকেল সোয়া ৪টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.  বদরুল হাসান বলেন, ‘উত্তরা জসিমউদ্দিন এলাকার ইন্ট্রাকো নামে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। উভয় লেন বন্ধ করে বিক্ষোভ করায় দ্রুতই চারদিকে যানজট তৈরি হয়। রমজানে ঘরে ফেরা মানুষের কষ্ট, যানজট পরিস্থিতির কথা বলে তাদের অনুরোধ করা হয়। সহসা বেতন-ভাতা পরিশোধে পুলিশের পক্ষ থেকে সহায়তা করতে চাইলে গার্মেন্টস কর্মীরা সড়ক থেকে সরে দাঁড়ান। আমরা গার্মেন্টসটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা