× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৯:৫৪ পিএম

অলংকরণ: প্রবা

অলংকরণ: প্রবা

রাজধানীর শাহজাহানপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত ওই নারীর আনুমানিক বয়স ৬০ বছর। বুধবার (২২মার্চ) দুপুরে প্যাকেজ গার্ডেন রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি। নিহত ওই বৃদ্ধার নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করার জন্য আমরা সিআইডিকে খবর দিয়েছি।’

আহত অবস্থায় ওই নারীকে ঢামেকে নিয়ে আসা মো. সোলায়মান বলেন, ‘দুপুরে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা