× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ২১:২২ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ২১:২৯ পিএম

এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থীরা পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে তারা পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিফ ইন্সট্রাকটর, এএফডব্লিউসি ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল প্রশিক্ষণার্থীদের নেতৃত্ব দেন। পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে প্রশিক্ষণার্থীদের সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা হয়। অতিরিক্ত আইজি (এইচআরএম) মাজহারুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। 

সভায় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল অবদান ইত্যাদি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।  

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মাজহারুল ইসলাম প্রশিক্ষাণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্সে স্বাগত জানিয়ে বলেন, ‘সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক আগামীতে আরও সুসংহত ও সুদৃঢ় হবে।’

প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ পুলিশ সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চান। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রবা/ইউরি/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা