প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১২:০০ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১২:১৪ পিএম
গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদককারবারি। ছবি : প্রবা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
সোমবার ভোররাতে শনির আখড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন--মো. আসাদুল ও আমিরুল ইসলাম হৃদয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে শনির আখড়ায় অভিজান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃতে একটি পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এএসপি বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তাররা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
প্রবা/ইউরি /এসআর