× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ২০:১৭ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৩ ২০:৪০ পিএম

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন। প্রবা ফটো

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন। প্রবা ফটো

গুলিস্তানের সিদ্দিক বাজারের একটি ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ মার্চ) এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক। আজ বিকালে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত রবিবার ঢাকার সাইন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হন। তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গত কয়েকদিনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের অধিক লোক মৃত্যবরণ করেছে। এসব অগ্নিকাণ্ডের ঘটনা ও বহু হতাহতের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত।’

মির্জা ফখরুল বলেন, ‘একই সঙ্গে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কোনো গাফলতি আছে কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন। সবগুলো অগ্নিকাণ্ডের ঘটনার ধরন প্রায় একই রকম হওয়ায় জনমনে সন্দেহ বাড়ছে। এসব ঘটনা পরিকল্পিত কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন। আমি মনে করি এর পিছনে সরকারের গাফিলতি ও ব্যর্থতাও রয়েছে। এ সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাই একের পর এক ঘটনা ঘটলেও সরকার ভয়াবহ প্রাণহানির ঘটনা ঠেকাতে পারছে না। আমি সকল অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। একই সঙ্গে ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব নিহতদের আত্মার মাখফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। তিনি অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা