× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজবাগে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৬ এএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২১ এএম

অলংকরণ প্রবা।

অলংকরণ প্রবা।

রাজধানীর সবুজবাগের মানিকদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় সোরহাব হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, আমরা খবর পেয়ে সবুজবাগের মানিকদিয়া রাস্তার ওপর থেকে সোরহাব নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়লে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, সোরহাব হোসেন পাথর-বালির ব্যবসা করতেন। তিনি সবুজবাগের সিমরাইল এলাকার শামসুদ্দিনের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা