প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৩ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৮ পিএম
জেসিআই ঢাকা সাউথের জেনারেল মেম্বারস মিটিংয়ে অতিথিরা। প্রবা ফটো
জেসিআই ঢাকা সাউথের জেনারেল মেম্বারস মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার বোট ক্লাবে এ মিটিং হয়। সভায় এ বছরের সমাজ কল্যাণমূলক কর্মসূচি এবং বাজেট নিয়ে আলোচনা হয়। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলায় হয়, সভায় সভাপতিত্ব করেন লোকাল প্রেসিডেন্ট এমডি ইকবাল ইলাহি খান। এ সময় নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি) স্টিভ বেনেবিকট ডিসিল্ভা, সেক্রেটারি জেনারেল সারা ফারিহা, জেনারেল লিগাল কাউন্সিল খন্দকার রাজীব হাসান, কোষাধ্যক্ষ আনিকা তাসনিম, এনজিবি সদস্য ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এনইভিপি) কাজি ফাহাদ, জেসিআই ঢাকা পাইওনিয়ারের লোকাল প্রেসিডেন্ট আল শাহরিয়ার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেসিআই একটি অলাভজন আন্তর্জাতিক ও বেসরকারি যুব সংগঠন। যার সদস্যদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর। এই সংস্থাটি সারা বিশ্বে সমাজকল্যাণমূলক ও সক্রিয় নাগরিক গড়ে তোলার কাজ করে। জেসিআই বাংলাদেশ এরই এক বর্ধিত অংশ। ৩৬টি চ্যাপ্টারের সমন্বয়ে গঠিত। যার মধ্যে জেসিআই ঢাকা সাউথ হচ্ছে অন্যতম চ্যাপ্টার।