× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত ঢাকায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫০ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৭ পিএম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ‘ভবিষ্যৎ কৌশল’-বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ‘ভবিষ্যৎ কৌশল’-বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন। ছবি : সংগৃহীত

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ‘ভবিষ্যৎ কৌশল’-বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২টায় তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সে দেশের প্রেসিডেন্টের বিশেষ দূতের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। তার সফরে ৫০ বছরের সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনে দুদেশের সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা-ও আলোচনায় থাকবে। 

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে জ্যাং সুং মিনের বৈঠকে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা হতে পারে। 

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনের সফরে কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা