প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৭ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৪ পিএম
গ্রেপ্তার হুজিবির দুই সদস্য। প্রবা ফটো
রাজধানীর মালিবাগ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি)-এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুল কুদ্দুস ও সিরাজুল ইসলাম ওরফে সালাউদ্দিন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ’র্যাব-৩-এর একটি গোয়েন্দা দল কুষ্টিয়া, মাগুরা ও যশোর জেলা থেকে জানতে পারে ঢাকায় হুজিবির একটি গ্রুপ গোপন বৈঠকে বসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাতে র্যাবের একটি অভিযানিক দল মালিবাগে জঙ্গিদের গোপন বৈঠকের প্রাক্কালে ওই দুজনকে আটক করে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) সক্রিয় সদস্য।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।