× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটন মেলা শুরু ২ মার্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৭ পিএম

পর্যটন মেলা শুরু ২ মার্চ

আগামী ২ মার্চ রাজধানী ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে এবারের পর্যটন মেলা। এটি হবে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-এর ১১তম আসর। 

২ মার্চ শুরু হয়ে এই আয়োজন চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। মেলায় ভারত, মালদ্বীপ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, জাপান ও তুরস্কসহ বিভিন্ন দেশ অংশ নেবে। মেলায় ১৬টি প্যাভিলিয়নসহ মোট ১৫০টি স্টল থাকবে। 

মেলার আয়োজন করছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। টাইটেল স্পন্সর থাকছে ইউএস বাংলা গ্রুপ। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে টোয়াবের বাণিজ্য ও মেলা বিষয়ক পরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য জানান। 

এ সময় উপস্থিত ছিলেন টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী, হোটেল সোনারগাঁর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার ইসলাম সরকার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান প্রমুখ। 

শিবলুল আজম কোরেশী বলেন, দেশের পর্যটনকে বিশ্বের সামনে তুলে ধরতেই এই মেলার আয়োজন। এবারের বিশেষ আকর্ষণ সাজেক, টাঙ্গুয়ার হাওরের স্টল থাকবে। কাপ্তাই লেকের বিষয়টিও তুলে ধরা হবে। 

আবু সুফিয়ান বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ ২০১৩ সাল থেকে কাজ করছে। আমরা নিরাপত্তার পাশাপাশি পর্যটন বিকাশেও সহায়তা দিচ্ছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা