প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৬ পিএম
চিড়িয়াখানার নামে বন্যপ্রাণীদের আটকে রেখে তাদের যন্ত্রণা দেওয়া এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে অবৈধ চিড়িয়াখানা বন্ধের দাবি জানিয়েছে ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’। প্রবা ফটো
চিড়িয়াখানার নামে বন্যপ্রাণীদের আটকে রেখে তাদের যন্ত্রণা দেওয়া এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে অবৈধ চিড়িয়াখানা বন্ধের দাবি জানিয়েছে ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে ‘এন্টি জ্যু মুভমেন্ট অব বাংলাদেশের’ ব্যানারে রাজধানীর শাহবাগে এক কর্মসূচীতে এ দাবি তোলা হয়। সমমনা বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।
এদিন অবৈধ চিড়িয়াখানা বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণচিঠি লিখন কর্মসূচীও পালন করে সংগঠনটি। এ ছাড়া খাঁচায় বন্দী হয়ে অবস্থান কর্মসূচি, শিকল পড়ে সমাবেশ ও মানববন্ধন করা হয়।
সংগঠনের সদস্য সচিব আবুল বাশার মিরাজ বলেন, ‘চিড়িয়াখানায় গেলে প্রায়ই দেখা যায় কোনো না কোনো প্রাণী অসুস্থ। দেশের কোনো চিড়িয়াখানায় সঠিক ব্যবস্থাপনা নেই। আসলে চিড়িয়াখানায় তাদের রেখে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। সারাদেশের সকল অবৈধ চিড়িয়াখনা বন্ধের দাবি জানাচ্ছি।’