প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১৫:০৩ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ১৫:১১ পিএম
বেগম কামরুন নাহার। ছবি: সংগৃহীত
আগামীকাল শুক্রবার দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক রানা হাসানের মা বেগম কামরুন নাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে মরহুমার মতিঝিল আরামবাগস্থ বাসভবনে পবিত্র কুরআন তেলোয়াত করা হবে। পাশাপাশি মতিঝিল বিলপাড় জামে মসজিদে আছর নামাজের পর মিলাদ মহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হবে।
মরহুমার পরিবার তার রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।
বেগম কামরুন নাহার ২০১৫ সালেল ২৭ জানুয়ারি ইন্তেকাল করেন।