× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানে গুলি : স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ১৩:১৬ পিএম

রবিবার গুলির পর দুজনকে আটক করে পুলিশ। ফাইল ফটো

রবিবার গুলির পর দুজনকে আটক করে পুলিশ। ফাইল ফটো

রাজধানীর গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলির ঘটনায় মামলা হয়েছে। মামলায় ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুলিতে আহত আমিনুল ইসলাম রবিবার (১৫ জানুয়ারি) রাতে মামলাটি করেন। আজ সোমবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টু, ওমান প্রবাসী কুমিল্লার লাকসামের বাসিন্দা মো. আরিফ হোসেন ও তার ভগ্নিপতি মনির আহমেদ।

গুলশান থানার ওসি ফরমান আলী জানান, গুলির ঘটনায় আহত আমিনুল ইসলাম রবিবার রাতে মামলাটি করেন। মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে তাদের আটক করা হয়েছিল। গ্রেপ্তারের পর রিমান্ড চেয়ে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল ওয়াহিদ মিন্টু, আরিফ হোসেন, তার ভগ্নিপতি মনির আহমেদ, বিকাশ দোকানি হাবিবুর রহমান আলিম ও দোকানির সহকারী খলিল খানকে আটক করেছিল পুলিশ।

গুলশান বিভাগের ডিসি মো. আ. আহাদ জানান, গুলির ঘটনার সূত্রপাত একটি বিকাশের দোকান থেকে। বিকাল ৪টার দিকে আরিফ নামে এক যুবক গুলশান ডিএনসিসি মার্কেটের হাবিবের বিকাশের দোকানে যান। সেখানে গিয়ে বেশ কয়েকটি নম্বরে মোট ৭৫ হাজার টাকা পাঠানোর কথা বলেন। আরিফের কথা অনুযায়ী হাবিব নির্দিষ্ট নম্বরগুলোতে ৭৫ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পর আরিফের কাছে হাবিব ৭৫ হাজার টাকা চাইলে টাকা না দিয়ে নানা টালবাহানা করতে থাকে।

তিনি জানান, আরিফ টাকা না দেওয়ায় আশেপাশের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে হাবিব তাকে আটক করে। আটক থাকা অবস্থায় সে তার সহযোগীদের বিষয়টি জানায়। এরপর আরিফের ফোন পেয়ে তার ৫ সহযোগী টিপু, হুমায়ুন, অহিদুল ইসলাম মিন্টু ও শরিফ ঘটনাস্থলে যান। তারা ঘটনাস্থলে যাওয়ার পর বিভিন্নভাবে আরিফকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু টাকা পরিশোধ না করে আরিফকে ছাড়তে চাননি হাবিব। এতে ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি করে আরিফকে নিয়ে যাওয়ার জন্য অহিদুল ইসলাম মিন্টু ফাঁকা গুলি করেন। এতে দুই পথচারী আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা