× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্ত হোক খাঁচাবন্দি প্রাণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১৭:৩২ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২২ ১৭:৪১ পিএম

খাঁচাবন্দি পশুপাখির মুক্তির দাবিতে নিজেকে বন্দি রেখেছেন হোসেন সোহেল। ছবি : প্রবা

খাঁচাবন্দি পশুপাখির মুক্তির দাবিতে নিজেকে বন্দি রেখেছেন হোসেন সোহেল। ছবি : প্রবা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক ব্যক্তি নিজেকে খাঁচায় বন্দি করে রেখেছেন। তার পাশে দুটি ব্যানার। একটিতে লেখা--‘খাঁচায় বন্দি না করে আমাকে আমার আবাসস্থলে যেতে দাও।’ অন্যটিতে লেখা--‘অ্যানিমেল ডু স্পিক, বাট অনলি টু দোজ হু নো হাউটু লিসেন’। আর মাথার ওপরে টানানো ব্যানারে লেখা, ‘মুক্তি চাই।’

যে ব্যক্তি নিজেকে বন্দি করে রেখেছেন তার নাম হোসেন সোহেল। কেন তিনি এই বন্দিদশায় তার জবাবে জানান, খাঁচায় বন্দি পশুপাখির মুক্তির জন্য তার এই আন্দোলন।

তিনি বলেন, ‘এই খাঁচায় তিন দিন বন্দি হয়ে থাকব। মেসেজ একটাই--খাঁচাবন্দি প্রাণীরা মুক্ত হোক...


‘দীর্ঘদিনের একটা সিস্টেম আমি একা পরিবর্তন করতে পারব না। তাই লড়াইটা আমার নিজের সঙ্গে নিজের। এখানে সরকার, রাজনীতি, সংগঠন, সংস্থা, ব্যক্তি কেউ জড়িত না।’

তিনি আরও বলেন, ‘আমিও যন্ত্রণা নিতে চাই, যেভাবে খাঁচায় বন্দি প্রাণীরা যন্ত্রণা পায়। আপনারা সকলে গালি দিন। অপবাদ কিংবা গালি দিলে আমি হেরে যাব না। যারা প্রকৃতি ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তারা মাথায় হাত রাখবেন। যেন তিন দিন টিকে থাকতে পারি...।’


দুই দশক ধরে খাঁচাবন্দি পশুপাখির মুক্তির জন্য তিনি প্রতিবাদ করে আসছেন বলেও জানান হোসেন সোহেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা