× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডি লেকে ডিএসসিসির অভিযান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

আপডেট : ৬ ঘণ্টা আগে

অবৈধভাবে ফুটপাত ও উন্মুক্ত স্থান দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারটি মামলায় মোট তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে ডিএসসিসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অবৈধভাবে ফুটপাত ও উন্মুক্ত স্থান দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারটি মামলায় মোট তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে ডিএসসিসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার ধানমন্ডি লেককে দখলমুক্ত, পরিচ্ছন্ন ও জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 

লেক-সংলগ্ন বিভিন্ন স্থানের অবৈধ স্থাপনা, টং দোকান ও হকার উচ্ছেদ করা হয়। 

একই সঙ্গে অবৈধভাবে ফুটপাত ও উন্মুক্ত স্থান দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারটি মামলায় মোট তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধানমন্ডি লেক এবং এর আশপাশের বিভিন্ন সেক্টরে ইজারার শর্ত ও আওতাবহির্ভূত সব ধরনের অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানের মাধ্যমে লেক এলাকার চলাচলের পথ উন্মুক্ত করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করা এবং লেকের নান্দনিক পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

ডিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। 

পাশাপাশি নগরবাসীকে অবৈধ দখলদারিত্ব থেকে বিরত থেকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা