× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাকে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত সুভাষ মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপ গ্রামের শ্যামল দেউরীর ছেলে। তিনি ওয়ারী থানাধীন ১৫ নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

আহত সুভাষের রুমমেট দুর্জয় সাহা বলেন, “রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আমাকে সুভাষের নম্বর থেকে কল দিয়ে কিছু টাকা দিতে বলে। আমার কাছে টাকা না থাকার কারণে আমি ওকে টাকা দিতে পারিনি।”

দুর্জয় জানান, বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখে সারারাত ঘোরাঘুরি করে ভোর সাড়ে ৫টার দিকে বাসায় ফেরার পথে নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে তিনি সুভাষকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম ছিল। সঙ্গে মোবাইল বা মানিব্যাগ কিছুই পাওয়া যায়নি।

সেখান থেকে সুভাষকে উদ্ধার করে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় বলে জানান দুর্জয়।

তিনি বলেন, “সুভাষ আমাকে বলেছে, রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত তার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে। তাকে উলঙ্গ করে তার ভিডিও ধারণ করা হয়েছে। ব্ল্যাকমে‌ইল করে ফ্যামিলির সবার কাছ থেকে টাকা চাইতে বলেছে। যদি টাকা না দেয় তবে তার সেই নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হবে বলে হুমকি দিয়েছে।”

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের  ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, পুরান ঢাকা থেকে সুভাষ দেউরী নামের এক পুরোহিতকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে আনা হয়েছে। জরুরী বিভাগে তার চিকিৎসা চলছে।

তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা